ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ ও মিথ্যা মামলা প্রত্যাহা রের দাবিতে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সৎ ভাই মোহাম্মদ আরাফাত সিকদার।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ ও মিথ্যা মামলা প্রত্যাহা রের দাবিতে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সৎ ভাই মোহাম্মদ আরাফাত সিকদার।
শনিবার(০৪ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহা ম্মদ আরাফাত সিকদার অভিযোগ করেন, তাঁর বাবা মরহুম সিকদার বাদশা মিয়া জীবদ্দশায় তিনটি পরিবা রের সদস্যদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করে দিয়ে ছিলেন।
কিন্তু বাবা মারা যাওয়ার কয়েক বছর পর থেকেই তাঁর সৎ বোন উম্মে হামিমা পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি করেন। তিনি অভিযোগ করেন, তাঁদের জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা, চলাচলের পথ সংকুচিত করা এবং তাঁদের ভোগদখলকৃত জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
এসব বিষয়ে প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করে সামা জিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা উম্মে হামি মা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্পের অর্থ আত্ম সাৎ, পারিবারিক সম্পত্তি দখল এবং আত্মীয়দের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে তিনি দুদকসহ সংশ্লিষ্ট সর কারি সংস্থার মাধ্যমে তাঁর আয়-সম্পদের উৎস ও অভি যোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা উম্মে হামিমা। তিনি বলেন, নিজের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বামীর দেওয়া অর্থ দিয়ে তিনি বাড়ি নির্মাণ করে ছেন।
এছাড়া আপন ভাই ও সৎ বোনদের কাছ থেকে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছেন। কিন্তু এরপর থেকেই কয়েকজন সৎ ভাই তাঁর চলাচলের পথ বন্ধ করে দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি থা নায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি আরও দাবি করেন, তিনি কখনো কোনো রাজ নৈতি ক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একটি পক্ষ পরিকল্পি তভাবে তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাঁকে পৈতৃ ক বাড়ি ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Reporter Name 



















