আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার অংশে সড় কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান নি য়েছে উপজেলা ও পৌর প্রশাসন। অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে ঝিকরগাছা পৌরসভার বাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এ সময় তিনি সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, স্টল ও স্থাপনা অপসারণের জন্য দখলদারদের সতর্ক করেন।
পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, য শোর-বেনাপোল মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড় ক।
এই সড়কের উপর ও পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতি নিয়ত জনদুর্ভোগ বাড়ছে। তাই জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয়, সেটিও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।
অথচ আপনারা রাস্তার ওপর বড় বড় স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি দখলদারদের উদ্দেশ্যে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে।
অন্যথায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আই নানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, বাং লাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ আবিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পৌর সভাপতি আ সাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির আব্দু ল হামিদ, অফিস সম্পাদক আব্দুল কাদের এবং ছাত্র সম ন্বয়ক আখি খাতুন সহ সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃ বৃন্দ।
এমন কার্যক্রমের বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত কার্যকর পদ ক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Reporter Name 



















