যশোর প্রতিনিধি:যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ) গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও জেআরইউ এর সাংগঠনিক সম্পা দক ওবাইদুল ইসলাম অভির সঙ্গে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চি কিৎসকের অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সংগ ঠনটি।
সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির দেওয়া তথ্য ও ভিডিও চিত্র পর্যালোচনায় জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমা নিক সাড়ে ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত এক মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
অভিযোগ রয়েছে, এ সময় জরুরি বিভাগের ইএমও ডা. মাসু ম রেজা রোগীর স্বজনদের জানান, তিনি চক্ষু ডাক্তার।
এ ঘটনায় চিকিৎসাসেবা নিয়ে অবহেলার অভিযোগ উঠলে, তা সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যান সাংবাদিক অভি।
অভিযোগ অনুযায়ী, ক্যামেরা দেখে চিকিৎসক ডা. মাসুম রে জা সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা ও মারধরের চেষ্টা করেন।
একজন মুমূর্ষু রোগীর চিকিৎসাসেবা নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে এমন আচর ণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
জেআরইউ মনে করে, চিকিৎসাসেবার মান, রোগীর অধিকা র এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নি শ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
জেআরইউর নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে, অভিযুক্ত চিকিৎসকসহ হাসপাত লের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)
এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি, প্রভাব কিংবা দায় এড়ানোর চেষ্টা বরদাশত করা হবে না।
সাংবাদিকের পেশাগত মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষও আপসহীন ভূমিকা রাখবে বলে জেআরইউ বিশ্বা স করে। সংগঠনটি এ বিষয়ে শুধু আশ্বাস নয়, কার্যকর পদ ক্ষেপও প্রত্যাশা করে।

Reporter Name 


















