রাজগঞ্জ প্রতিনিধি,মনিরামপুর (যশোর):
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মো কাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল (বিএ) মাদ্রাসায় জলবায়ু পরি বর্তন ও সচেতনতা বিষয়ক র্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মো কাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল (বিএ) মাদ্রাসায় জলবায়ু পরি বর্তন ও সচেতনতা বিষয়ক র্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা ৩০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচে তনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে জলবায়ু পরিব র্তন রোধ, পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “একটি শিশু, একটি গাছ”—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে হবে। শুধু আলোচনা নয়, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তন একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এর ক্ষতিকর প্রভাব থেকে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি বাস্তব উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, “জলবায়ু পরিবর্তন বলতে দীর্ঘ সময় ধরে পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত, ঋতুচক্র ও আবহাওয়ার স্বাভাবিক ধরণে পরিবর্তনকে বোঝায়।
মানুষের নানা কর্মকাণ্ড, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যব হার, বন উজাড়, শিল্পকারখানার ধোঁয়া এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।”
তিনি বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। নদীভাঙন, অতিবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, জলো চ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং অস্বাভাবিক তাপপ্রবাহ কৃষি, অর্থনীতি ও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।
তাই পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।”
তিনি পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, “মা নুষের কৃতকর্মের কারণেই স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে।” (সূরা আর-রূম: ৪১)। এ আয়াত থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হও য়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করেন রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল বিএ মাদ্রাসা। সঞ্চালনা করেন শিক্ষক মো. সো হেল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (বাংলা) মো. ইউছুফ আলী, শিক্ষক অরুণ কুমার মল্লিক, শিক্ষক আ ব্দুল গনি, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক মো. তরিকুল ইসলাম, শিক্ষক মো. বাবর আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সেমিনার শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পা লন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় নিয়মিত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter Name 



















