রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সরকার দলীয় সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের কথিত অভিযোগ এনে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এমপি অনুসারীদের দাবি একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদা য়ে ব্যর্থ হয়ে সম্পুর্ণ পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যেপ্র ণোদিতভা বে এমপির পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অপপ্রচার শুরু করেছে।এদিকে এসব অপপ্রচারের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দের পাশাপাশি শান্ত প্রিয় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে ছে।
সম্প্রতি রাজশাহী নগরের অলোকার মোড়ের একটি রেস্তো রাঁয় সংবাদ সম্মেলন করে বিএনপির নাম ভাঙিয়ে কিছু নে তাকর্মী এমন অভিযোগ করেছেন। রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে এই সংবাদ সম্মে লনের আয়োজন করা হয়।
অন্যদিকে সংবাদ সম্মেলন আয়োজন নিয়েই প্রশ্ন উঠেছে, বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।কিন্ত্ত পুঠিয়া ও দুর্গাপুর দুটি উপজেলা,পৌরসভা বা ইউনিয়ন বিএনপির দা য়িত্বশীল কোনো নেতাকর্মীই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।তাহলে এটা বিএনপির সংবাদ সম্মেলনের স্বীকৃতি পায় কি বিবেচনায়।
তাহলে এরা কারা তাদের উদ্দেশ্য কি ইত্যাদি নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে,উঠেছে সমালোচনার ঝড়, বই ছে মুখরোচক নানা গুঞ্জন, প্রতিনিয়ত গুঞ্জনের ডালপালা মেলছে,এতে এমপিবিরোধীদের পায়ের নিচের মাটি সরে যেতে শুরু করেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
এদিকে সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয় নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব কথা বলেন। এমপির কথা য় তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা রেকর্ড করায় তারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেন।
এদিকে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা বিএনপির নেতৃত্বে এদে র অবদান কতটুকু এবং তাদের অবস্থান কি ?
তাহলে বিএনপির ব্যানারে তাদের সংবাদ সম্মেলনের হেতু কি ? কার স্বার্থে তাদের এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী দের সংসদ ভবনে দেখা করতে নিয়ে যান।
সেদিন তার সঙ্গে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠ নিক সম্পাদক পল্লব সেনগুপ্ত ও আওয়ামী লীগ কর্মী মাজহা রুল ইসলাম মিন্টুকে সঙ্গে নিয়ে যান। তাদের নিয়ে প্রধানম ন্ত্রীর কাছে যাওয়ায় বিএনপির নেতাকর্মীরা হতাশ, এটি প্রধা নমন্ত্রীর নিরাপত্তার জন্যও ছিল হুমকি।
এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে একজন এমপি কি পুঠিয়া-দুর্গাপুর উপজেলার কয়েক লাখ মানুষের ব্যক্তিগত রাজনৈ তিক পরিচয় মনে রাখতে পারেন ?
যদি এমন হয় তাহলে স্থানীয় বিএনপির নেতাকর্মী কেনো আগে বিষয়টি এমপিকে জানান নি ?
এর দায় এমপির উপর চাপানো কতটা যৌক্তিক ? এমপি কি কখানো কোনো আও য়ামী লীগের নেতাকর্মীর বিষয়ে কোম নো সুপারিশ করেছেন, কোথাও কোনো সভা সমাবেশ বা বিবৃতি-বক্তৃতায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর পক্ষে কথা বলেছেন,
কোনো অফিস আদালতে আওয়ামী নেতা কর্মীর সুপারিশ করেছেন বা চাকরি ব্যবসা-বাণিজ্যর সুযোগ করে দিয়েছেন দেননি,তাহলে তিনি আওয়ামী লীগ পুর্ণবাসন করলেন কিভা বে ?
এসব কি নিছক পরিকল্পিত অপপ্রচার নয় ? এছাড়াও লি খিত বক্তব্যে বলা হয়, পুঠিয়া-দুর্গাপুরের বেশিরভাগ সরকারি পুকুর এমপি নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগের এক জন অর্থদাতাকে দিয়ে চাষ করাচ্ছেন।
এটাও সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।কারণ এমপি পুকুর ইজারা দেন না। সমিতির মাধ্যমে আবেদন করে উপজেলা জলম হাল ব্যবস্থাপনা কমিটি যাচাই-বাছাই করে পুকুর-জলাশয় ইজারা দেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়েছে, টাকার বিনিময়ে তিনি ‘ফ্যাসিবাদ ও রাজাকার ঘরানার লোকদের’ ডিলার নিয়োগ দিতে তার প্যাডে এদের নাম ১ নম্বর সিরিয়ালে রেখে ডিলার শিপ পেতে সাহায্য করেছেন।
এটাও ভিত্তিহীন কারণ এমপির একার পক্ষে পুঠিয়া-দুর্গাপু রের কয়েক লাখ মানুষের রাজনৈ তিক পরিচয় জানার কথা নয়।এছাড়াও তিনি তো কারো বাড়ি গিয়ে সুপারিশ করেননি।তার কাছে যারা তাদের সুপারিশ করতে নিয়ে গিয়েছেন সেই দায় তাদের এখানে এমপির দোষ কোথায় ? আবার সুপারিশ বা ডিলার নিয়োগে যদি কোনো অনিয়ম হয়,তাহলে তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমনকি এমপির কাছেও সুনির্দিষ্ট অভিযোগ করতেই পারেন।কিন্ত্ত সেটা না করে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন দলীয় এমপির বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ করা মানেই দলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা।কারণ তিনি পুঠিয়া-দুর্গাপুরে বিএনপি তথা প্রধানমন্ত্রীর প্রতিনিধি,সেই বিবেচনায় এমপির বিরোধীতা করা মানেই দল ও প্রধানমন্ত্রীর বিরোধীতা করা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এমপি নজরুল ইসলাম মন্ডল তার পরিবারের সদস্য, ফ্যাসিবাদের দোসর কিংবা জামায়াতের কাউকে সভাপতি ও সদস্য মনোনীত করেছেন।এসব অভিযোগও মনগড়া বাস্তব বিবর্জিত।কারণ এমপির আত্মীয়-স্বজন হলেই তারা কোনো প্রতিষ্ঠানের সভা পতি হতে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নাই।
এছাড়াও বিভিন্ন সরকারি ও দলীয় অনুদান, ঈদের সময়ের বিশেষ বরাদ্দ এবং উন্নয়ন কাজের থোক বরাদ্দগুলো তিনি কোথায় কীভাবে খরচ করেন তা দৃশ্যমান নয় বলে অভিযোগ করা হয়েছে।
এখন প্রশ্ন হলো এসব বরাদ্দের কাজ কোথায় কিভাবে হলো সেটার জবাব এমপির কাছে চাওয়া কতটা যৌক্তিক ? এসব বরাদ্দ নিয়ে যদি কোনো অনিয়ম হয় তাহলে তারা সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত্য নিয়ে দলের চেয়ারম্যান বা নীতিনির্ধারণী মহলে র কাছে এমপির বিরুদ্ধে নালিশ করতে পারেন,কিন্ত্ত কোনো অবস্থাতেই কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত্য ব্যতিত দলীয় এম পির বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা করতে পারেন না।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ তুলে দেলোয়ার সরকার আল-আমীন বলেন, এমপির নানা অনিয়ম ও আওয়ামী প্রীতির ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কেউ ফেসবুকে মন্তব্য করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এসব অভিযোগও মনগড়া ও ভিত্তিহীন কারণ একজন নি র্বাচিত এমপির বিরুদ্ধে কেউ যদি ফেসবুকে অসত্য,মিথ্যা অপপ্রচার করে,এতে কেউ যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন,তাহলে তার দায় এমপির ওপর চাপানো কতটা যৌক্তিক ?
এদিকে পুঠিয়া-দুর্গাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগ ঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ কথিত সংবাদ সম্মে লনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন।#

রাজশাহী)প্রতিনিধিঃ 



















