আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী জেলা পু লিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৪আগষ্ট) রাজশাহী পুলিশ সুপারে র (এসপি) কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার এস পি মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে রাজশাহী জে লা পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নে তৃবৃন্দের মধ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিন মতবিনিময় সভায় সড়ক পথে যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যাত্রীবা হী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণে এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বি স্তারিত আলোচনা করা হয়।
জেলা পুলিশ সুপার স্পষ্ট বার্তা প্রদান করেন যে, মহাস ড়ক ও জেলা সড়কগুলোতে কোনো ধরনের অবৈধ আ দায় বা চাঁদাবাজি বরদাশ করা হবে না।সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিতক রণে পরিবহন মালিক সমিতির সর্বাত্মক সহ যোগিতা কা মনা করা হয় এবং মালিক-শ্রমিক সংগঠের নেতৃবৃন্দও যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন এটিএম. মাইনুল ইসলাম, অতিরি ক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী ও সাবি না ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশা হীসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ বং রাজশাহী পরিবহন মালিক-ম্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।#

Reporter Name 



















