Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

রেলওয়েতে সেবার মান বাড়াতে বেনাপোলে ‘গণশুনানি’র উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : 03:26 pm, Tuesday, 23 December 2025
  • 52 Time View
শার্শা উপজেলা  প্রতিনিধি:-
বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের অভিযোগ ও পরামর্শ সরাসরি শোনার লক্ষ্যে বেনাপোল রেলওয়ে প্রাঙ্গণে এক বিশেষ ‘গণশুনানি’ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), পাকশী-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার(২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল রেলওয়ে স্টেশনের নবাগত স্টেশন মাষ্টার আইনাল হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত শরীফ(বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক,পাকশী।
বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ময়েন উদ্দীন সরদার(বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো).মো. হানিফ হোসেন(ডিইএন-১/পাকশী), হাসিনা আক্তার( ডিটিও/পাকশী),গৌতম কুমার কুন্ডু (ডিসিও/পাকশী), রিফাত শাকিল(ডিইই/পাকশী),আনোয়ার হোসেন(সেতু প্রকৌশলী,পাকশী),চাঁদ আহমেদ(সহকারী নির্বাহী প্রকৌ শলী,যশোর)।
এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোর্তজা আহম্মেদ,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি-শামছুর রহমান,সাবেক সভাপ তি-মফিজুর রহমান সজন,বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,পৌর বিএনপি’র সহ-সভাপতি-মাসুদুর রহমান মিলন,পৌর বিএ নপি’র পরিবেশ সম্পাদক-মাসুদুর রহমান কাক্কু, শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী সহ অনেকে।
পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর কর্তৃক এ আয়োজনে উন্মুক্ত ​গণশুনানিতে উঠে আসা প্রধান সমস্যাসমূহ তুলে ধরে বক্তারা বলেন,বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলা দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন, যা ভারতের পেট্রাপোল স্টেশনের সাথে যুক্ত।
যাত্রী সেবার মান বৃদ্ধি করতে সাধারণ যাত্রীরা যেন কো নো ভোগান্তি ছাড়াই তাদের সমস্যার কথা রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারেন এবং তাৎক্ষণিক সমাধান পান, সেই লক্ষ্য নিয়েই রেল কর্তৃপক্ষকে কাজ করতে হবে।
টিকিট কালোবাজারি, ট্রেনের সময়ানুবর্তিতা বা বগির পরিবেশ নিয়ে অভিযোগ জানানোর সুযোগ রাখতে হবে।
রেলের উন্নয়নে নাগরিকদের সৃজনশীল পরামর্শ গ্রহণ করে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্ত র এই ধরণের আয়োজন আবশ্যকীয়।
এ ছাড়াও বানিজ্য সম্প্রসারনের ক্ষেত্রে পণ্য পরিবহন এবং পণ্য খালাসে ধীরগতি রোধে পণ্যবাহী আরো একটি রেল চালু করার অনুরোধ জানান মালিক সমিতি’র সভা পতি এ কে এম আতিকুজ্জামান সনি।
অপরদিকে,রেল শ্রমিক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীক রণ এবং বকেয়া পরিশোধে জোর তাগিদ দেন বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সংগঠন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।
পণ্য পরিবহনে উত্থাপিত পণ্যবাহী রেল বৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের বিষয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ শোনার পর তা সমাধানে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দে শ্যে বেশ কিছু কঠোর নির্দেশনা দেন।
যেমন,কালোবাজারি রুখতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। প্রতিটি স্টেশনে প্রতিদিনের কাজের রিপোর্ট ছবিসহ জমা দেওয়ার ব্যব স্থা।
খাবারের দাম বেশি রাখলে ক্যাটারিং ঠিকাদারের লাই সেন্স বাতিলের হুঁশিয়ারি। রেলওয়ে পুলিশ ও আরএনবি-কে বগির ভেতরে নিয়মিত টহল দেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়াও স্টেশন প্লাটফর্ম মসজিদের জন্য একটি কার্পেট দেওয়ারও সিদ্ধান্ত দেন তিনি।
অনুষ্ঠানটি’র সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মো .নাজমুল হাসান(ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, এস এস এ-ই, বেনাপোল)।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

রেলওয়েতে সেবার মান বাড়াতে বেনাপোলে ‘গণশুনানি’র উদ্যোগ

Update Time : 03:26 pm, Tuesday, 23 December 2025