শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ সোমবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজারের বড় মসজিদের পাশে অভিযান চা লিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার সরকারি খাস জমি উদ্ধার করে এসি ল্যান্ড।
মাগুড়ার শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের বড় মসজিদের পাশে আনুমানিক প্রায়১৫ শতক সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে ঘর তোলার চেষ্টা করছিল নবগ্রামের মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে বিলু, রাসেল, রফিকুল এবং নাতি মিতু শেখ।
অভিযোগ রয়েছে, কিছু স্থানীয় রাজ নৈতিক নেতার অনৈতিক সুবিধা দিয়ে তারা এই দখলের পাঁয়তারা করছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি অবৈধ দখলদারদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 



















