এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে প্রায় সাড়ে ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মা ণাধীন একটি সেতুতে উদ্বোধনের আগেই বড় ধরনের ফা টল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গোপালপুর পৌরস ভার চকনাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন সেতুটির বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে।
অথচ সেতুটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় এর নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৩ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হিমেল এন্টারপ্রাইজ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণেই সেতু টির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, উদ্বো ধনের আগেই যদি সেতুতে ফাটল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে এটি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাজাহান আলী বলেন, “ব্রিজের পাশে মাটি ভরাটের সময় ভেকুর আঘাতে সেতুতে ফাটল দেখা দিয়েছে।
এবিষয়ে লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, সেতু নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয়রা দ্রুত সেতুটির নির্মাণমান যাচাই, দায়ী দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

Reporter Name 



















