এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি। নাটোরের লালপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছে সুরাইয়া নামে এক গৃহবধূ।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার গোপালপুর বেসর কারি মুক্তার জেনারেল হাসপাতালে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছে বিরোপাড়া এলাকার মো: রাজু হোসে নের স্ত্রী সুরাইয়া। একসঙ্গে তিনটি সুস্থ ছেলে সন্তান জন্ম দিয়ে খুব খুশি বাচ্চার মা।
কিন্তু তিন সন্তানের লালন পালন নিয়ে চিন্তিত রাজু- সুরাইয়া দম্পতি। মা ও ছেলে সবাই সুস্থ আছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলে ন, স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়ে ছে।
সবাই সুস্থ আছে। এবিষয়ে গৃহবধূর স্বামী মো: রাজু হোসে ন বলেন, পরিবারের সবাই খুশি। কিন্তু সন্তানের দুধ সহ লালন-পালন ও আনুষঙ্গিক খরচ কিভাবে মেটাব,তা নিয়ে চিন্তিত।

Reporter Name 



















