Related Articles
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর বাজারে একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন পরিচালনার ফলে সৃষ্ট শব্দদূষণ ও পরিবেশদূষণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্ম কর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন বাজা রের কয়েকজন ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুলপুর বাজারের বিভিন্ন দোকান, বিশেষ করে একটি ওষুধের দোকানের সংলগ্ন স্থানে মো. ইমরান হোসেন (৩৬) একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন স্থাপন করেছেন।
প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেশিনটি চালা নোর ফলে সৃষ্ট বিকট শব্দে আশপাশের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়, ওয়ার্কশপ স্থাপনের সময় আপত্তি জানানো হলে মেশিন এমনভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে আশপাশের দোকানগুলোর কো নো সমস্যা না হয়।
তবে সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। বর্তমানে অতিরিক্ত শব্দের কারণে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে।
পাশাপাশি শব্দদূষণ ও পরিবেশদূষণের কারণে জনস্বাস্থ্য ও ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনকারীরা দাবি করেছে ন।
আবেদনকারী ব্যবসায়ীদের ভাষ্য, বিষয়টি নিয়ে একাধিক বার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।
পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আব্দুলপুর বাজার কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, “ইমরানকে আমরা বাজার কমিটির পক্ষ থেকে কয়েকবার ওয়ার্কশপের কাজ দোকানঘরের পেছ নের দিকে করার জন্য বলেছি। কিন্তু সে আমাদের কথা শোনেনি। তাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধানের জন্য অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মো. ইমরান হোসেনের বক্তব্য জানতে যোগাযো গের চেষ্টা করা হলে তিনি বলেন, ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, দ্রুত তদন্ত করে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে