এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বৈধভাবে ক্রয়কৃত জমির দখল পেতে প্রশা সনের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলন করে ছেন ভুক্তভোগী খায়রুল ইসলাম।
রবিবার দুপুরে উপজেলার গোপালপুরে মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভি যোগ করেন, চককামারহাটি মৌজার ৪৭ ও ৪৮ খতিয়ানে র ৩৫, ৮২, ১৩১, ১৬১ ও ৪ নম্বর দাগে মোট ১০৩ শতাংশ জমি তিনি এলাহী প্রামানিক, দেরাজ ও জামাল উদ্দিনের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেন।
তিনি জানান, জমি ক্রয়ের পরও স্থানীয় কিছু ব্যক্তি জোর পূর্বক জমিটি দখল করে রেখেছেন।
অভিযুক্তরা হলেন-১ চংধুপইল ইউনিয়নের চককামারহা টি গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৪০), মৃত রাহাত উল্লাহর ছেলে রফিক হোসেন (৫৫), রসুল উদ্দিন (৪৪) এবং মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন (৬০)।
খায়রুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে তিনি ৩নং চংধুপইল ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপরও তারা জমির দখল ছাড়েননি।
বরং জমিতে চাষাবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি জানা ন, এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিডি নম্বর -১৪৭০, তারিখ- ২৮/১১/২০২৫ ইং।
বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মে লনে তিনি তার ক্রয়সূত্রে প্রাপ্ত জমির সুষ্ঠু দখল নিশ্চিত করতে প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

Reporter Name 



















