এস ইসলাম, লালপুর(নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনায় লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশু টির মা যুথী বেগম (২৯)। এঘটনায় অভিযুক্ত ব্যক্তি আব্দু ল লতিফ(৩৭) কে আটক করেছে লালপুর থানা পুলিশ। লতিফ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন।
এরপর থেকে শিশুটি বেশির ভাগ সময় গোপালপুর পৌর সভার বৈদ্যনাথপুর এলাকায় নানির বাড়িতে বসবাস করত।
তবে মাঝেমধ্যে বাবার বাড়িতেও যাতায়াত করত।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শিশুটি তার বাবার বাড়ি দুয়ারিয়া ইউনিয়নের সাতপুকুরিয়াতে বেড়া তে যায়।
গভীর রাতে আনুমানিক ২টার সময় ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করেন। পরদিন শুক্রবার সকালে নানির বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার নানির পরিবার ও মাকে জানায়।
পরবর্তীতে শিশুটির মা শুক্রবার বিকেলে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফকে আটক করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে প্রয়ো জনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
###

Reporter Name 



















