লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুর উপজেলার ০২নং ঈশ্বরদী ইউনিয়ন পরি ষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল থেকে ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়ে ছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতু লের নির্দেশনায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (১৬আগষ্ট) দুপুরে উপজেলার গৌরিপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন বরাদ্দের আ ওতায় ইউনিয়নের ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেন ঈশ্বরদী ইউনিয়নের চেয়া রম্যান আব্দুল আজিজ রঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বর দী ইউনিয়ন পরিষদের প্রশাস নিক কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য মোসাঃ লতিফা বেগম, বিএনপির নেতা আব্দুল লতিফ প্রমুখ।

Reporter Name 



















