Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র

  • Reporter Name
  • Update Time : 01:05 pm, Sunday, 16 August 2026
  • 83 Time View
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়কের দুই পাশে সারি সারি তালগাছ। এর সঙ্গে থাকবে নিমগাছের সবুজ ছায়া। সময়ের সঙ্গে গাছ গুলো বড় হয়ে উঠলে বদলে যাবে পুরো এলাকার দৃশ্যপট।
এমনই স্বপ্ন দেখছে নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্ব রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রন্জু। নওগাঁর ঘুঘুডাঙ্গার আদলে গড়ে তোলা হবে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র।
রবিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর স্টেডিয়া ম থেকে ভাটপাড়া-কাজিপাড়াগামী সড়কের পাশে ৩শত তা লগাছ ও একশত নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উ দ্বোধন করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ব্দুল আজিজ রঞ্জু।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এ বং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি করতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এবিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, শুধু গাছ লাগিয়েই আমাদের কর্মসূচি শেষ হবে না।
রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে।
আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এখানে মানুষের বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা গাছ লাগাচ্ছি।
গাছগুলো বড় হলে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে যাবে। পর্যায়ক্রমে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিক ল্পনা আছে।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাস নিক কর্মকর্তা হাফিজুল ইলসাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য লতিফা বেগম, বিএনপির নেতা আব্দুল লতিফ প্রমূখ।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র

Update Time : 01:05 pm, Sunday, 16 August 2026