Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 01:37 pm, Tuesday, 8 September 2026
  • 64 Time View
শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযু ক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়া টার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করা হয়।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতি ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজে লা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধ তি, পানি ব্যবস্থাপনা এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহারসহ বিভি ন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযু ক্তি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহনশীল প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভা পতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকরা।

About Author Information

Popular Post

কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Update Time : 01:37 pm, Tuesday, 8 September 2026