Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 12:39 am, Wednesday, 7 October 2026
  • 52 Time View
শার্শা উপজেলা  প্রতিনিধি :
যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়ে ছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার স দর ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন হোসেন চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে স্কুল থেকে বাড়িতে ফিরে মুস্তাকিন ভাত খাওয়ার আগে হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায়। এ সময় অসাবধা নতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন ঘটনাস্থলেই আটকে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি কাঠে র সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় মুস্তাকিনকে শার্শা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহত শিশুর মা বলেন, স্কুল থেকে বাড়িতে ফিরে মুস্তাকিন হাত-মুখ ধোয়ার জন্য মোটরের সুইচ দিতে গিয়েছিল।
এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে একটি কাঠ দিয়ে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত হাসপা তালে নেওয়া হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জা নান, মুস্তাকিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয় এবং পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় চটকাপোতা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ছয় বছর বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরি বার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
স্থানীয়রা বাড়ি ঘরে বৈদ্যুতিক সংযোগ ও মোটরের সুইচ ব্যবহারের ক্ষেত্রে শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

Update Time : 12:39 am, Wednesday, 7 October 2026