Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : 02:54 pm, Saturday, 5 September 2026
  • 65 Time View
শার্শা উপজেলা  প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় যশোরের শার্শায় মহান মুক্তিযু দ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলা দেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গার্ড অব অনার প্রদান করেন।
পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সু বেদার শওকত আলী লস্করসহ বিজিবির অন্যান্য সদস্যরা।
এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন।
তাঁর অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁ কে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাঁর ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়।
About Author Information

Popular Post

নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

Update Time : 02:54 pm, Saturday, 5 September 2026