Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : 01:24 pm, Saturday, 12 September 2026
  • 77 Time View

oplus_0

শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষো ভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় তারা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।
পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনা পোল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।
সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষো ভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা।
তার বিরুদ্ধে পদ অব্যাহতির সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে হবে।
তারা আরও বলেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তা প্রতি হত করা হবে। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে সড়ক অবরোধ

Update Time : 01:24 pm, Saturday, 12 September 2026