মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বাউলিয়া পূর্বপাড়া গ্রাম সমিতির তহবিল থেকে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির লিডার মৌসুমী বি শ্বাসের বিরুদ্ধে।
ঋণ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে ৯ জন সদস্যের নামে ঋণ অনুমোদন দেখিয়ে এ অর্থ উত্তোলনের অভিযোগ করেছেন সমিতির সংশ্লিষ্ট সদস্যরা।
এ ঘটনায় সমিতির প্রায় দুই শতাধিক সদস্যের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউলিয়া পূর্বপাড়া গ্রাম সমিতির লিডার মৌসুমী বিশ্বাস ঋণ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে সমিতির ৯ জন সদস্যের নামে ঋণ অনুমোদন করান বলে অভিযোগ রয়েছে।
পরে ওই ঋণের বিপরীতে সাড়ে ১০ লাখ টাকা ব্যাংক হিসাব থেকে উত্তোলন করে তাঁর পরিচিত কয়েকজনের ব্যাংক হিসা বে স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সমিতির ভিসিও কমিটির সভাপতি মিনা রানী বলেন, ‘এই টাকা উত্তোলন বা ঋণের বিষয়ে আমি কিছুই জানি না। এম নকি এ বিষয়ে কোথাও কোনো স্বাক্ষরও করিনি।’সমিতির ক্যাশিয়ার প্রমিলা বিশ্বাস বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তো লন কিংবা ঋণের বিষয়ে আমিও কিছু জানি না।’
তাঁরা আরও অভিযোগ করেন, এ ধরনের জালিয়াতির সঙ্গে শুধু সমিতির লিডার মৌসুমী বিশ্বাস একা জড়িত নন, এর সঙ্গে অফিসের লোকজনও জড়িত থাকতে পারেন। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে এসডিএফের জেলা কর্মকর্তা শামছুদ্দীন সাগর বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে বাউলিয়া পূর্বপাড়া গ্রাম সমিতির ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারেনি।’
অভিযোগের বিষয়ে মৌসুমী বিশ্বাস বলেন, ‘সমিতির ৯ জন সদস্যের নামে সাড়ে ১০ লাখ টাকার ঋণ অনুমোদন করা হয়েছে এবং সেই টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের সহজ সরল নারী দের নিয়ে এই (এসডিএফ) গ্রাম সমিতি গঠন করে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাপক অনিয়ম দূর্নীতি করেছে।
তাদের ইচ্ছামত বিল ভাউচার করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিয়েছে।এসডিএফের কার্যক্রমের শুরু থেকেই নানা অনিয়ম ও অসংগতি রয়েছে বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, সমিতির কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনি ধি কিংবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হয় না। এ কারণে কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন রয়েছে।
জানা গেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণা লয়ের সহায়তায় গ্রামীণ দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবল ম্বী করার লক্ষ্যে ২০২১-২০২২ সালে শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এস ডিএফ) উদ্যোগে ৫০টি গ্রাম সমিতি গঠন করা হয়।
এসব সমিতির মাধ্যমে নারীদের সঞ্চয়, ঋণ কার্যক্রম এবং আর্থসা মাজিক উন্নয়নে কাজ করার কথা।
তবে বাউলিয়া পূর্বপাড়া গ্রাম সমিতির সাড়ে ১০ লাখ টাকার ঋণ অনুমোদন, ব্যাংক থেকে অর্থ উত্তোলন এবং অর্থের প্রকৃত অবস্থান নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সদস্যদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।

শহীদুজ্জামান চাঁদ,মাগুরা: 


















