মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় ধানের বাজারে অসাধু সিন্ডিকেটের কারসাজিতে উপজেলা সদর আড়পাড়া সহ ৭টি ইউনিয়নের প্রান্তিক ও সাধারণ কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
একদিকে মধ্যস্বত্বভোগী ও চালকল মালিকদের জোটবদ্ধ সিন্ডিকেট বাজারে ধানের দাম কমিয়ে রাখছে বলে কৃষক দের ধারণা।
অন্যদিকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের কারণে প্রকৃত কৃষকদের বঞ্চিত হতে হচ্ছে।
এর ফলে মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করেও কৃষকের ঘরে উঠছে না ন্যায্য মূল্য। তাদের কপালে চিন্তার ভাঁজ আর মাথায় হাত। অপর দিকে
ধান চাষের জন্য সার, বীজ ও তেলের দাম চড়া থাকায় কৃষকের উৎপাদন খরচ দিন দিন বাড়ছে।
কিন্তু বিক্রির সময় সিন্ডিকেটের কারণে সেই খরচ তোলা অসম্ভব হয়ে পড়ছে। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপ ক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ কৃষক।

Reporter Name 



















