Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে দোকান-পাট হতে পারবে না: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 09:32 am, Monday, 13 April 2026
  • 101 Time View

যশোর প্রতিনিধি:সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপ না হতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে যশোর শহরের অন্যতম প্রধান এবং প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান যশোর মুসলিম একাডেমি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্প ত্তিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা হতে পারবে না। এ বিষয়ে সংসদে বিল তুলতে হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুলের সামনে থাকা এসব দো কানে বখাটেরা আড্ডা দেয় এবং ছাত্রীরা ইভটিজিং এর শিকার হয়। দোকান ভাড়া দিলে স্কুলের মাঠ নষ্ট হয়, শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হয়।

সম্প্রতি প্রকাশিত সংশোধিত এমপিও নীতিমালার এক নির্দেশনায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যি ক স্থাপনা ইত্যাদি নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে, আগের নির্মিত স্থাপনাগুলোর ভাড়া প্রতি বছর হালনাগাদ করে আয়গুলোর সঠিক হিসাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এ দাখিল করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের বেতন-ভাতা স্থগিত, বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির সভা পতির পদশূন্য ঘোষণাসহ তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে দোকান-পাট হতে পারবে না: শিক্ষামন্ত্রী

Update Time : 09:32 am, Monday, 13 April 2026