শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ হৃদয়ের শোলকুপায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার পৃথক অভিযানে তাদেরকে আটক করে।
জানা গেছে শোলকূপা থানা পুলিশ গোপন সংবাদের ভি ত্তিতে অভিযান চালিয়ে খালা গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইমন হোসেন ওরফে কাজল, রেজাউল করিমের ছেলে মোঃ সোহান হোসেন কে ৪৫ পিচ ইয়াবাসহ ৭ নং হাকিমপুর ইউনিয়নের কলম্বিয়া বাজার থেকে সন্ধ্যায় আ টক করে।
এছাড়াও দুপুরে অভিযান চালিয়ে কবিরপুর গ্রামের সাগর শেখের ছেলে রাকিব ইসলাম ও মনোহরপুর গ্রামের মাখন মিয়ার ছেলে ছিগন মিয়া কে পৌরসভার মধ্যপাড়া রাশেদু জ্জামান এর বাড়ির সামনে থেকে ৩০ পিচ ইয়াবা টেবলেট সহ পুলিশ আটক করে।
এই ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কোভিদ মোল্লা জানান এরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আজকে অভিযান চালিয়ে তা দেরকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের নিয়মিত মাদক মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে