ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দুধসর ইউনি য়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়ো জনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আল গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান,শৈলকুপা
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা,মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্ম কর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়,সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবা য়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্ল কের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর
ওয়ার্ডের ভাটই,কুলচারা,ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।
বক্তারা বলেন,কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের এ কটি সমন্বিত তথ্যভা-ার তৈরি হবে। এতে কৃষকদের সর কারি প্রণোদনা,কৃষি উপকরণ,ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য
নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগ জপত্র যথাযথভাবে জমা
দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
স ভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনি র্দেশ না প্রদান করা হয়।

Reporter Name 



















