শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকু পার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে শুক্রবার সকালে চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে মীম নামের ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।
নিহত শিশুর পিতার নাম কবির উদ্দিন।এলাকা বাসী সুত্রে জানা গেছে উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া একটি ভ্যান তিন বছর বয়সী শিশু মিমের শরীরে র উপর তুলে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক থাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান ভ্যানের নিচেই চাপা পড়ে তিন বছর বয়সের এক টি শিশু মারা গেছে বলে শুনেছি।

Reporter Name 



















