ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহা সড়কে ট্রাক চাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফি লিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজ রের নামাজ আদায় শেষেহাঁটতে বের হন তারিফ উদ্দিন।
পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশ নের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি
ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকূ পা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হো সেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মা মলা হয়েছে।

Reporter Name 



















