Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় ‘সেবক’ ফাউন্ডেশনে শীতবস্ত্র বিতরণ 

  • Reporter Name
  • Update Time : 05:43 pm, Thursday, 8 January 2026
  • 50 Time View
শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ কনকনে শীতের কামড়ে যখন জনজীবন বিপর্যস্ত, যখন উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে অসহায় মানুষ ঠিক তখনই ঝিনাইদহের শৈলকুপার বিজুলিয়া গ্রামে দেখা মিলল এক টুকরো আশার আলো।
“আমরা নিজেদের নই, আমরা সকলের”—এই মর্মস্পর্শী স্লোগানকে বুকে ধারণ করে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সেবক ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার  এক আবেগঘন পরিবেশে আয়োজিত হলো ‘শীতবস্ত্র বিতরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান উৎসব-২০২৬’।
অনুষ্ঠানটি কেবল কিছু কাপড় বা অর্থ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল মানুষের সাথে মানুষের হৃদয়ের মেলবন্ধন।
তীব্র শীতে থরথর করে কাঁপতে থাকা বৃদ্ধা রহিমুন্নিসা যখন একটি নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত হয়েছে।  অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের শীতের কষ্ট লাঘব করার যে প্রচেষ্টা ‘সেবক’ ফাউ ন্ডেশন নিয়েছে, তা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।
এছাড়াও , অভাবের তপ্ত দহনে যাদের এস.এস.সি পরী ক্ষার স্বপ্ন ফিকে হয়ে আসছিল, সেইসব মেধাবী শিক্ষা র্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষা উপবৃত্তি।
আগামীর উজ্জ্বল নক্ষত্রদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রমাণ করে দিয়েছে যে, অর্থের অভাবে কোনো মেধা ঝরে পড়তে দেওয়া হবে না।
শিক্ষা উপবৃত্তি গ্রহণকালে অনেক শিক্ষার্থীর চোখেমুখে ফুটে উঠেছিল আগামীর দিন জয়ের আত্মবিশ্বাস।সেবক’ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী সদস্য বাচ্চা মোল্লা জানান সেবক ফাউন্ডেশন নামের এই সংগঠনটি  কেবল একটি নাম নয়, এটি এখন এলাকার মানুষের ভরসার নাম।
উৎসবের এই মহতী আয়োজনে শামিল হতে এবং আর্তমা নবতার সেবায় এগিয়ে আসতে সকল সহৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শৈলকুপায় ‘সেবক’ ফাউন্ডেশনে শীতবস্ত্র বিতরণ 

Update Time : 05:43 pm, Thursday, 8 January 2026