সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার শ্যামনগরের নদীতে মাছ ধরা ধরার সময় বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক জেলে নিহত হয়ে ছে। শনিবার (২০ জুন) বেলা ২টার দিকে উপজেলার চুনকুড়ি নদীতে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত জেলে নুর ইসলাম শ্যামনগরে উপ জে লার কদমতলা গ্রামে ইন্তাজ আলীর ছেলে।
গ্রামবাসীরা জানায়, নুর ইসলাম চুনকুড়ি নদীতে নৌকায় বসে মাছ ধরছিল। এসময় বেলা ২টার দিকে হঠাৎ করে নৌকার উপরে বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় নুর ইসলাম।
ঘটনার পরপরই নৌকায় ধোয়া উড়তে দেখে আশে পা শের জেলেরা নুর ইসলামের নৌকার কাছে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে ট্রলার যোগে হরিনগর বাজারে পল্লী চিকিৎসক শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে যায়। এ সময় পল্লী চিকিৎস্যক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী চিকিৎস্যক শিবপদ মন্ডল জানান, তার কাছে আনা র আগেই পথে নুর ইসলামের মৃত্যু হয়েছে।

Reporter Name 



















