সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বাধাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত শিশুর নাম মো. যাওয়াত। সে শ্যাম নগর উপজেলার বাধঘাটা গ্রামে বসবাসকারী মনিরুল ইসলাম ওরফে মনির এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে চাকরির সুবাদে মনির পরি বারের সদস্যদের নিয়ে বাধঘাটা গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সোমবার বেলা ১১ টার দিকে সবার অজান্তে মনিরের শিশু পুত্র যাওয়ান বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজি পর ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

Reporter Name 



















