Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সড়ক দুর্ঘটনা নিহত মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন,

মোঃ আবু বকর সিদ্দিক , মোংলা (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরি বারের একাধিক সদস্যসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোংলা জুড়ে।
বিয়ের আনন্দ শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘ টে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই একটি পরিবার প্রায় নি শ্চিহ্ন হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজ শেষে মোংলা সরকারি কবরস্থানে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় মোংলা উপজেলা পরি ষদ মাঠে। জানাজায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং হাজারো মানুষ অংশ নেন।
পরে মরদেহগুলো মোংলা পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বাগে রহা ট-৩
আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জে লা প্রশা সক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাচান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলে ন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
দাফন সম্পন্ন হলেও মোংলা পৌরসভার শেলাবুনিয়া ও সাত্তার লেন এলাকায় শোকের মাতম থামেনি। যে বাড়িতে কয়েকদিন আগেও ছিল বিয়ের আনন্দ আর অতিথিদের কোলাহল, সেই বাড়ির উঠানেই সারিবদ্ধভাবে রাখা হয়ে ছিল একাধিক মরদেহ।
স্বজনদের বুকফাটা কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দূরদূরান্ত থে কে আসা মানুষজন সেখানে ভিড় করেন।
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়া র্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে ও নব বিবাহিত বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের ভাই আ ব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী এবং ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম।
এছাড়া বড় ছেলে আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল এবং তাদের তিন সন্তান আলিফ, আরফা ও ইরাম। দুর্ঘটনায় নিহত হয়েছেন মাইক্রোবাস চালকমো. নাঈম শেখও।
অন্যদিকে কনের পক্ষ থেকে নিহত হয়েছেন নববধূ মার্জি য়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ার বেগম। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে।
স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ সদস্যকে হারিয়ে বাক রুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল আলম জনি।
ছোট ভাইয়ের বিয়েতে পরিবারের সঙ্গে তিনি কয়রায় গি য়েছিলেন। পরিবারের সবাই মাইক্রোবাসে উঠলেও তিনি পিছনে মোটরসাইকেলে আসছিলেন।
সেই কারণেই প্রাণে বেঁচে যান তিনি। তবে চোখের সামনে প্রিয়জনদের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন তিনি।
পরিবারের মৃত্যুর খবর পেয়ে অসাড় হয়ে রয়েছেন তাদের মা আঞ্জুমানয়ারা। আর বেঁচে থাকা আরেক ভাই সাদ্দাম বারবার মূর্ছা যাচ্ছেন।
স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দা আলী আজম বলেন, খুলনা-মোংলা মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত হলেও এখনো চার লেনে উন্নীত করা হয়নি।
সরু রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়কটি প্রশস্ত করা এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলা কাবাসী।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে।
ইতোমধ্যে নিহত মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হা জার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার খুলনার কয়রা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস মোংলার উদ্দেশে রওনা দেয়।
পথে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছা লে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে সেটির মুখো মুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং পরে হাসপা তালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান। ভয়াবহ এই দুর্ঘটনায় একটি পরিবারের একাধিক সদস্যস হ মোট ১৪ জনের প্রাণহানি ঘটে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সড়ক দুর্ঘটনা নিহত মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন,

Update Time : 05:01 pm, Friday, 13 March 2026