সাতক্ষীরা প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী মানছে না।
কারণ বিভিন্ন বাহিনীতে এখনো আওয়ামীলীগের দোস ররা বসে আছে।
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজ নকে নিয়োগ দিয়েছে।
তারা সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আওয়া মী লীগের পুনর্বাসনে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়া উর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতি থির বক্তব্য রাখেন,ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্য ক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,সাতক্ষীরা জেলা
জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম মুকুল, সে ক্রেটারি মাওঃ আজিজুর রহমান,জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান,শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো.নুরুন্ন বী,শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবি বুর রহ মান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, জেলা জামায়াতের অফিস সেক্রে টারি মাও লানা রুহুল আমিন প্রমূখ।
শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, যে সরকার জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তারা হাদি হত্যার বিচার,আওয়ামী লীগের বিচার ও কোটা সংস্কার এবং গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা না করেনি।
তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। জনগণ সময়ের অপেক্ষায় আছে, সময়ই তাদের এই প্রতারণার জবাব দিবে।
তিনি আরো বলেন, সরকারি হিসাব অনুযায়ী গত ১০০ দিনে দেশে ৬০৫ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন, আর বেসরকারি হিসাব বলছে এ সংখ্যা ৯১১।এসব হত্যাকা ন্ডের বিচার ও কোন প্রতিকার নেই।
গাইবান্ধায় শিবির নেতাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে লে গেলে গদি টিকিয়ে রাখা সহজ হবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সহ যোগিতা করতে চাই। যদি সহযোগিতা ভালো না লাগে, তাহলে যে ভাষা ভালো লাগে আমরা সেটাই করবো।
সময় থাকতে ভালো হয়ে যান, ভদ্র হোন, দেশ সুন্দরভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।
সাদ্দাম বলেন, গত ১৭ বছরে দেশে যারা জুলুম-নির্যাত নের শিকার হয়েছেন, যাদের স্বজন নিহত হয়েছেন, যারা গুম হয়েছেন, আয়না ঘরে গেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন,
তারা এখন আবার জুলুমবাজে পরিণত হয়েছে। ক্যাম্পা সের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন,ছাত্রশিবির ক্যাম্পাসে কোনো গণরুম বা গেস্টরুম সংস্কৃতি চালু করতে দিবে না।
অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে র প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Reporter Name 



















