রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী )সম্প্রদায়ের শিশুদের ভর্তি না করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন কেশরহাট পৌরসভার রায়ঘাটি মহল্লার কয়েকজন সাঁওতাল অভিভাবক।
এদিকে এখবর ছড়িয়ে পড়লে শিক্ষানুরাগী সচেতন মহ লের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা ঘটনার অ ধিকতর তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এসব অভিভাবকদের অভিযোগ, তারা একাধিকবার তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নিয়ে গেলেও বিভিন্ন অজুহাতে ভর্তি নেওয়া হয়নি।
ফলে তাদের সন্তানরা বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষার সু যোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব শিশু র জন্য বৈষম্যহীনভাবে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে ব লেন, “বর্তমানে আমাদের বিদ্যালয়ে দুইজন আদিবাসী শিক্ষার্থী রয়েছে। আদিবাসী শিশুদের ভর্তি না দেওয়ার অভিযোগ সঠিক নয়।”
এবিষয়ে মোহনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি আগে আমাদের জানা ছিল না। এখন জানতে পেরেছি। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “অভিযোগটি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এবিষয়ে কেশর হাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন ” সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্য তামূলক করেছে। তাই ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বি শেষে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রে র দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়।#

Reporter Name 



















