সাতক্ষীরা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সাতক্ষীরায় সচেতন গ্রাহকদের উদ্যোগ এক
মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সে প্টেম্বর) সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মূল শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজি ত মানববন্ধনে ব্যাংককে অনিয়ম ও দুর্নীতির হাত থেকে র ক্ষা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের সুষ্ঠু পরিচাল নার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবু তালেব। বক্তব্য রাখেন গ্রাহক জযনাল আবেদিন, এসকে মুনছুর আ লী, বেলাল হোসেন ও সেলিম হোসেন প্রমুখ।
বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান সংকট নিরসনে দ্রুত কা র্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান তারা।
মানব বন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, বর্তমান চেয়ারম্যান জহির হোসেন কে পদত্যাগ বা অপসারণ করতে হবে, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে,এস আল মের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ এবং মূল উদ্যো ক্তা ও আদি মালিকদের কাছে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
ব্যাংকের পরিচালনায় স্থিতিশীলতা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে,ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে বহি ষ্কার করতে হবে এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাই ব্যুনাল গঠন,পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নি শ্চিত করতে হবে।

Reporter Name 



















