Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় কর্মচারি কোহিনুর খাতুন হত্যার ঘটনায় ফ্যাক্টরী মালিক আব্দুস সোবহান গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 02:47 pm, Thursday, 3 September 2026
  • 116 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লা হ ফুড্স এর কর্মচারিকোহিনুর খাতুনকে হত্যার ঘটনায়
জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরী মালিক মো. আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে নিহতের ভাই সদর উপজেলার খেলারডাঙী গ্রামের ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মো. আব্দুস সোবহান (৫০) সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার মো.আব্দুর রহমানের ছেলে। তিনি শহরতলীর তালতলা এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফুডস এর মালিক।

নিহত কোহিনুর খাতুন (৩৪) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নেরখেলারডাঙী গ্রামের মনসুর আলীর মেয়ে। তিনি বিসমিল্লাহ ফুড্স নামের ওই ফ্যাক্টরীতে শ্রমিক হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা ঈদগাহ ময়দানের কাছে সাতক্ষীরা-খুলনা সড়কের পাশে জনৈক খালেকের জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ বেলা পৌনে ১১ টার দিকে ঘটনাস্থল থে কে অজ্ঞাত পরিচয় হিসাবে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে নিহতের স্বজনরা মরেদহে দেখে সেটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী গ্রামের মনসুর আলীর মেয়ে কোহিনুর খাতুন বলে সনাক্ত করে।

এঘটনায় নিহতের ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙী গ্রামের মনসুর আলীর ছেলে ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে মঙ্গলবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ইমরান হোসেন জানান, তার স্বামী পরিত্যাক্তা বোন কোহিনুর খাতুন সাতক্ষীরা শহরতলীর তালতলা এলা কার বিসমিল্লাহ ফুড্স নামের একটি ফ্যাক্টরীতেমশ্রমকি হিসা বে কাজ করতো। গত ৩১ আগষ্ট সকালে ফ্যাক্টরীতে যাওয়ার পর রাতে সে বাড়ি ফেরেনি।

পরে সব জায়গায় খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। পরে রদিন দুপুরের দিকে জানতে পারি তালতলা ঈদগাহ ময়দা নের কাছে এক নারীর মরদেহ পাওয়ামগেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার বোনের মরদেহ। তিনি অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি হত্যাকারিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহ মুদুর রহমান হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ডোর আ বেদন জানানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে কি ভাবে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরায় কর্মচারি কোহিনুর খাতুন হত্যার ঘটনায় ফ্যাক্টরী মালিক আব্দুস সোবহান গ্রেপ্তার

Update Time : 02:47 pm, Thursday, 3 September 2026