Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত রকিবের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 04:06 pm, Saturday, 22 August 2026
  • 111 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত মো. আব্দুর রকিব ঝনু (৪৮) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগষ্ট) ভোর রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এর আগে গত ৮ আগষ্ট রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানার ঘোনার গ্রামের শ্রীডাঙ্গার মোড়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুর রকিব ঝনু।

নিহত মো. আব্দুর রকিব ঝনু (৪৮) সাতক্ষীরা সদর উপজে লার শ্রীডাঙ্গা (ঘোনা) গ্রামের মো.আব্দুর রশিদ এর ছেলে।

পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৮ আগষ্ট রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানার ঘো নার গ্রামের শ্রীডাঙ্গার মোড়ে মো. মনজুরুল আলম বাপ্পী এবং মো. শাহিনুর রহমান লাল্টু দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় ঘটনায় ছাত্রদল নেতা মো. মঞ্জুরুল আলম বাপ্পী ও মো. আব্দুর রকিব ঝনুসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাস পাতালে চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে আব্দুর রকি ব ঝনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে
রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এদিকে এই মারামারি ঘটনায় সদর থানা পুলিশ মামলা না নেওয়ায় সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত আছির আদ্দী নের ছেলে আশরাফুল আলম ডাবলু বাদী হয়ে জাহিদ হাসা ন,নজরুল ইসলাম, মনজুরুল আলম বাপ্পী, রাজীব হায়দার, ওয়ায়েজ কুরুনী, আব্দুস সামাদ, সেলিম, মঈদুল, আব্দুস ছালাম, তৌহিদুর ও জাহিদ হোসেন এর বিররুদ্ধ সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ একটি অভিযোগ দাখিল করেন।

আদালতের বিচারক বিলাস মন্ডল শুনানী শেষে আসামী জাহিদ হাসান, নজরুল ইসলাম, মনজুরুল আলম বাপ্পী, সে লিম ও আব্দুস ছালাম এর বিরুদ্ধে এফআইআর হিসাবে গণ্য করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

পরে ২১আগষ্ট রাতে সদর থানায় ৫জনকে আসামী করে দন্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭ ও ১১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘো না গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (২৯), একই গ্রামের মুসল্লী সরদারের ছেলেনমো.

নজরুল ইসলাম (৫০), বকুল হায়দারের ছেলে মো. মনজুরু ল আলম বাপ্পী (৪০), সিরাজুল ইসলামের ছেলে মো. সেলিম (২৫) এবং ঝিটকী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুস ছালাম (৩০)।

আসামীদের মধ্যে জাহিদ হোসেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও মনজুরুল আলম বাপ্পী সাতক্ষীরা জেলা ছাত্রদ লের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের
আহবায়ক।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমু দুর রহমান আব্দুর রকিব ঝনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ভোর রাত থেকে রাকিবের বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

রকিবের মৃত্যু হওয়ায় থানায় দায়ের করার মামলায় ৩০২ ধারা সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে বলে
জানান তিনি।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত রকিবের মৃত্যু

Update Time : 04:06 pm, Saturday, 22 August 2026