Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় ট্রাকে ভর্তি ৮৭৭৫ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, গাড়ির চাকায় পিষে বিনষ্ট

  • Reporter Name
  • Update Time : 03:09 pm, Wednesday, 29 April 2026
  • 122 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জেলার বাইরে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকে থাকা ৩৫১ ক্যারেটে ভর্তি ৮ হাজার ৭৭৫ কেজি ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক গোবি ন্দভোগ আম জব্দ করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে শহরের পুরা তন সাতক্ষীরা এতিমখানা মোড় থেকে ট্রাকটি আটক করা হয়। পরে এসব আম বিনষ্ট করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, কালিগঞ্জ থেকে ট্রাকে ভর্তি ক্যা মিকেল দিয়ে পাকানো বিপুল পরিমান অপরিপক্ক গোব ন্দভোগ আম জেলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদেরমভিত্তিতে থানা ও স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা ভোর রাত ৪টার দিকে পুরাতন সাতক্ষীরার এতিমখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে।

পরে ট্রাকটি থানায় নিয়ে আসার পর সকালে কৃষি বিভা গের কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতেট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেটে ভর্তি ৮ হাজার ৭৭৫ কেজি ক্যামিকেল
দিয়ে পাকানো অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এসময় অনেক চেষ্টা করেওমআমের মালিককে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, আমগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এগুলো এখনো খাওয়ার উপযোগি হয়নি।

ক্যামিকেল দিয়ে এসব অপরিপক্ক আম পাকানো হয়েছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেঅনুয়ায়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপু রে জব্দ করা এসব আম সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান,সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নি শ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

সাতক্ষীরায় ট্রাকে ভর্তি ৮৭৭৫ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, গাড়ির চাকায় পিষে বিনষ্ট

Update Time : 03:09 pm, Wednesday, 29 April 2026