সাতক্ষীরা প্রতিনিধি।।
“আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত নবীন আইনজীবীদের
সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় শহরের সিটি কিচেন মিল নায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভো কেটআজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেটমোল্লা আব্দুস সোবহান মুকুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি, অ্যাডভো কেট শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদে ষ্টা জেলা জামায়াতের আমীরউপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা জামায়াতর
সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, পৌর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি এড.সমসালাউদ্দীন অ্যাডভোকেট মনিরুল ইস লাম পান্না,অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাড ভোকেট শেখ সেলিম আল আজাদ,অ্যাডভোকেট আ বুবকর সিদ্দীক, অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ আলম ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের দক্ষতা, সততা ও নৈতি কতার সঙ্গে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইন জীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নবীন আই নজীবীদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন এবং মানবিক মূল্যবোধ ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন আইনজীবী এড বিপ্লব হোসেন বলেন,আইনজীবী হিসেবে আনুষ্ঠানি কভা বে পেশাজীবন শুরু করতে পেরে তারা অত্যন্তআনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত এই সংবর্ধনা তাদের নতুন পথচলায় অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যুগিয়েছে।
নবীন আইনজীবিরা বলেন, আইন পেশা শুধু একটি জী বিকা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার একটি মহৎ দায়িত্ব।
তারা সততা, নিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সা ধারণ মানুষের ন্যায়বিচার নি শ্চিত করতে তারা আন্তরি কভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
নবীন আইনজীবীরা আরও বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে তারা দক্ষ, মানবিক ও আদর্শ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে চান।
ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বি চার নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট হাফেজ আল আমিন এবং হামদ পরিবেশন করেন শিল্পী মোহররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন,
অ্যাডভোকেট আজিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে ২০২৬ সালের তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

Reporter Name 



















