সাতক্ষীর প্রতিনিধি ।।
সাতক্ষীরায় কলার মোচা পাড়তে গিয়ে ঘেরের পানিতে পড়ে আহাদ আলী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টার দিকে বাড়ির পাশে এক টি মাছের ঘেরে এই ঘটনা ঘটে।মৃত কিশোর আহাদ আ লী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিম পাড়া গ্রা মের মহিউদ্দিন সরদারের ছেলে।
মৃতের প্রতিবেশী এডভোকেট মো. শহিদুল ইসলাম জানান, কিশোর আহাদ আলীআগে থেকেই মৃগী রোগী ছিল।
মাঝেমধ্যে হঠাৎ করে তার এই রোগ দেখা দিত। সোমবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরের বেড়িবাঁধে লাগানোকলা গাছের মোচা পাটতে গিয়েছিল।
এসময় হঠাৎ করে মৃগী রোগ দেখা দিলেসে ঘেরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর সন্ধ্যায় ঘেরের পানি থে কেতার মরদহ উদ্ধার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিফ বিষয়টিনিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনেরঅনুমতি দেয়া হয়েছে।
অন্যদিকে এক নারীর লাশ উদ্ধারঃ
সাতক্ষীরা শহরের অদূরে তালতলা ঈদগাহ ময়দানের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে জনৈক খালেকের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহ মুদুর রহমান বিষয়টিনিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ১১ টার দিকে শহরের অদূরে তাল তলা ঈদগাহ ময়দানের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মরদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাও য়াযায়নি। মৃতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Reporter Name 



















