সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুস আলী নামের এক ঝাল মুড়ি বিক্রেতা ও মো.আব্দুর রাজ্জাক নামের একজন মুরগী খামারির মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৬ টায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এবং সকাল৯টার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর (চুনকুড়ি) গ্রামে পৃথক এই ঘটনা
ঘটে।
নিহত ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস আলী (৪৮) সাতক্ষীরা শহরের কামালনগরএলাকার রহমত আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। মুরগী খামারি আব্দুর রাজ্জাক গাজী (৫৭) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস আলী সাতক্ষী রা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবি কা নির্বাহ করতেন।
প্রতিদিনের মতো ভোর ৬ টার দিকে ঝাল মুড়ি বিক্রি করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস আলী।
এসময় ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথেসাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া স্থানীয় উদয়ন
স্কুলের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ঘরের পাশে রাখা তার ভ্যানের উপর পড়ে। সকালেবাইরে নিয়ে যাওয়ার জন্য ভ্যান স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎতায়িত হয়ে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমু দুর রহমান বিষয়টি নিশ্চিত কওে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজে লার মুন্সিগঞ্জ ইউনিয়নেরহরিনগর (চুনকুড়ি) গ্রামের মুরগী খামারি আব্দুর রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক গাজী সকাল ৯টার দিকে নিজের মুরগীর খামারে কাজ করার সময় বিদ্যু তের লিকেজ তারে স্পর্শ করলে শক খায়।
বিষয়টি তার স্ত্রী বুঝতে পেরে দ্রুত মেইন সুইজ বন্ধ করে প্রতিবেশির সহায়তায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান।
পরে চিকিৎস্যক আব্দুর রাজ্জাক গাজীকে মৃত ঘোষণা করে ন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুর তহাল শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তাbন্তর করা হয়।
এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ম

Reporter Name 



















