সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কো টি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (১ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিও পির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভার তীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারো য়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাং শ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা সদর থানার কালিয়ানী পূর্বপাড়া নামক স্থান হতে ২ কোটিন ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কো টি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আভিযানিক দল মোট ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচা লক ( উপ অধিনায়ক) মেজর শাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালা মাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলা দেশে পাচার করায় জব্দ করা হয়।

Reporter Name 



















