বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাং শ আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবি পদ্মশাখরা ও কাক ডাঙ্গা বিওপির টহল দলের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলা কায় অভিযান পরিচালনা করে ভারতীয় Wincerex Sy rup ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এসময় একজন চোরাচালানিকে আটক করা হয়।
আটক চোরাচালানীর নাম মো. আসাদুল ইসলাম (৩৬)। তি নি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার ভাঙ্গার মুখ নামক স্থান হতে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও Wincerex Syrup আটক করে।
এসময় কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ছবেদ মো ড় নামক স্থান হতে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতী য় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও বৈকারী বিওপির টহল দলের সদস্যরা সদর উপ জেলার বৈকারী কাপালিপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতের যাওয়ার চেষ্টাকালে এলাকার চিহ্নিত মাদককা রবারি মো.আসাদুল ইসলামকে আটক করে বিজিবি সদ স্যরা।
এ সময় তার কাছ থেকে একটি ভারতীয়সহ ৪টি সিম কার্ড ও একটি মোবাইল উদ্ধার করে বিজিবি সদস্যরা
আভিযানিকদল সর্বমোট=২০ লাখ ৬৬ হাজার) টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরি চালিত অভিযান অভিযান অব্যাহত থাকবে।
—

মুহাঃ জিল্লুর রহমান, ,সাতক্ষিরা 


















