Breaking News

সাতক্ষীরায় মাদক, জুয়া, চুরিসহ সব ধরনের অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে  মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়া র্ডের বাঁকাল ইসলামপুর এলাকায় মাদক, জুয়া, তাস খে লা, চুরি এবং সব ধরনের অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে

বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অধিবাসীরা।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর এলাকাবাসীর উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধা ন ফটকের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বাঁকাল ইসলামপুর ও মেডিকেল কলেজ এলাকায় সবধ রনের অপরাধমূলক কার্যক্রম বন্ধের দাবিতে জুম্মার নামা জের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদ ক্ষিণ শেষে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফট কের সামনের সড়কে মানববন্ধনে মিলিত হয়। পরে সে খানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শরিফুল, মুনতাজ, হাফিজুল, রুম্মন, শাহাদাত প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ইসলা মপুর ও মেডিকেল কলেজ এলাকায় সম্প্রতি একটি অপ রাধ চক্র গড়ে উঠেছে।

ছোট খাটো দোকানে নিত্যপণ্য বিক্রির আড়ালে অনেকে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। ফলে এলাকায় মাদকের বিকিকিনি, জুয়া ও তাস খেলা, চুরি এবং বিভিন্ন ধরনের অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বেড়ে গেছে।

ক্রমশই এলাকাটি সর্বসাধারণের জন্য একরকম অনিরা পদ হয়ে উঠছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে বা এই এলাকায় কেউ মাদক বিক্রি করলে তার দোকান উচ্ছেদ করা হবে।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কোনোভাবেই এই এলাকায় মাদক ব্যবসা এবং অন্য কোন অপরাধমূলক কার্যক্রম চলতে দেওয়া হবে না।

বক্তারা বলেন, মাদক, জুয়া, তাস, চুরি ও অন্যান্য সামা জিক অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে।

এসব অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পা শাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ ও স চেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বা নজানান তারা।

এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এলা কায় মাদক ব্যবসা, জুয়া ও সব ধরনের অসামাজিক কর্ম কান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পাশাপাশি একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন”,”মাদকমুক্ত সমাজ চাই”সহ বিভিন্ন শ্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ১৬ জুলাই শহীদ …