Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার উন্নয়নে জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের পক্ষ থেকে এমপি প্রার্থীদের কাছে ১৬ দফা দাবি পেশ

  • Reporter Name
  • Update Time : 04:15 pm, Tuesday, 10 February 2026
  • 51 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এই নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার দীর্ঘদি নের উন্নয়ন বৈষম্য নিরসন এবং সার্বিক অগ্রগতির দাবি তে সংসদ সদস্য প্রার্থীদের কাছে দাবি জানিয়েছে সাত ক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরু ত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও গত প্রায় ১৭ বছর ধরে বড়
কোনো জাতীয় উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, কৃষি ও কর্মসংস্থান খাতে চরম পিছিয়ে পড়েছে জেলাটি।

সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যট ক সাতক্ষীরায় আগমন করলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

জেলায় রেল যোগাযোগ নেই, ক্রীড়া কমপ্লেক্স নেই, আধু নিক ফুড প্রসেসিং ব্যবস্থা নেই।

উপকূলীয় এলাকায় টে কসই বাঁধের অভাব, নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে রয়েছে মারাত্মক জনবল সংকট।

এই প্রেক্ষাপটে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম সংসদ সদস্য প্রার্থীদের কাছে জেলার উন্নয়নকে অগ্রাধি কার দেওয়ার আহ্বান জানিয়ে ১৬ দফা দাবি উত্থাপন করেছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, সাতক্ষীরায় গ্রামীণ অবকাঠা মো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জাতীয় রেল নেটওয়ার্কে সংযুক্তকরণ, সুন্দরবন কেন্দ্রিক টেকসই ইকোট্যুরিজম, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযু ক্তি বিশ্ববিদ্যালয় ও সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণাগার স্থাপন, নার্সিং ইনস্টিটিউট ও ক্যা ন্সার নির্ণয় কেন্দ্র চালু ও পাটকেলঘাটাকে উপজেলা
উন্নীতকরণ, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ,স্বাস্থ্য খাতে লোকবল নিয়োগ, আম-চিংড়ি-মৎস্য খাতে আধুনিক প্রসে সিং প্ল্যান্ট স্থাপন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান
রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জেলায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার উন্নয়ন এখন আর দাবি নয়, এটি সময়ের প্রয়োজন।

তারা প্রত্যাশা করেন, নির্বাচিত সংসদ সদস্যরা এসব দাবি কে তাদের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করবেন এবং উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেবেন।

সাতক্ষীরার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আ গামী সংসদ সদস্যদের সুস্পষ্ট অঙ্গীকার ও দৃঢ় ভূমিকা জরুরি। একই সঙ্গে সংসদ সদস্যদের কাছে জনগণের
প্রত্যাশা জোরালোভাবে উপস্থাপন করে এসব দাবি বাস্ত বায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিদাতার হলেন, সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফো রামের প্রধান উপদেষ্টা আফসার আলী, সভাপতি ইকবাল মাসুদ, সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

সাতক্ষী রা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের পক্ষ থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরার উন্নয়নে জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের পক্ষ থেকে এমপি প্রার্থীদের কাছে ১৬ দফা দাবি পেশ

Update Time : 04:15 pm, Tuesday, 10 February 2026