সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার চন্দ নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন।
পরে পরিবারের সদস্যরা বুঝতে পারে তাকে বিষধর সাপে দংশন করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধা র করে সাত ক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেও য়া হয়।
বেলা ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপা তালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল সরদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসক ডা. ফয়সাল সরদার বলেন, বিষধর সাপের দংশনে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারা ত্ম ক অবনতি হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Reporter Name 



















