সাতক্ষীরা প্রতিনিধি।
আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চা লিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (১ বছরের সাজাপ্রাপ্ত) এবং নওয়াবেঁকী গ্রামের আনবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত)। উভয়ে ই পৃথক চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।
শ্যামনগর থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গ লবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফল কাটি থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী থেকে রফিকুল ইস লা মকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের উত্তাল পরিস্থিতিতে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই বিশৃঙ্খলার পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি মোজাম ও রফিকুল কৌশলে কারাগার থেকে পালিয়ে গিয়ে নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সাতক্ষীরা জেলা কারাগার সূত্রে জানা যায় ২০২৪ সালের ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মোট ৮৭ জন কারাবন্দী চম্পট দিয়েছিলেন।
উক্ত ঘটনায় করা মামলায় পুলিশ এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেফ তার করতে সক্ষম হয়েছে। গা-ঢাকা দিয়ে থাকা অবশিষ্ট ৩৯ জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Reporter Name 



















