Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা সীমান্তে একমাসে বিজিবি’র অভিযানে সাড়ে তিন কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

  • Reporter Name
  • Update Time : 11:19 am, Tuesday, 2 December 2025
  • 48 Time View

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা.করে গত এক মাসে সাড়ে তিন কো টি টাকা মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।

গত ১ নভেম্বর থেকে ৩০ নভে ম্বর পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতা ধীন বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক তাদের স্ব স্ব দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষী রাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ১ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত পৃথক পৃথক
বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়।

আটক এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে।, গাঁজা, মদ, নেশা জাতীয় সিরাপ, ফেন্সিডিল, নেশা জাতীয় নিকোটিন ট্যাব, এলএসডি, সবজী বীজ, নারকেল তেল, তালা চাবি,
ত্রি- পিস, ধানের বীজ, আতর, কম্বল, চাদর, ইমিটেশন গহনা, বিড়ি, শার্ট, চশমা, ক্রীম, আগরবাতি, বোরকা, শাড়ি ও ঔষধসহ ভারতীয় অন্যান্য মাদকদ্রব্য।

সূত্র আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে.ষ্টোরে জমা হয়েছে।

এছাড়াও, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরা সীমান্তে একমাসে বিজিবি’র অভিযানে সাড়ে তিন কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

Update Time : 11:19 am, Tuesday, 2 December 2025