Breaking News

সাতক্ষীরা সীমান্তে বসবাসকারী দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরায় ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকায় বসবাসকারি দরিদ্র ও অসহায় মানু ষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলা দেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরাস্থূ’ বিজিবি ৩৩ ব্যাটা লিয়ানের উদ্যোগে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরস্থ’ বিজি বি ৩৩ ব্যাটা লিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আ শিকুর রহমান ওএসপি, পিএসসি, উপ-অধিনায়ক মেজর শাদমান শা কিব, উপ-পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্ম কর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তারা। বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মান বিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় অঙ্গী কারবদ্ধ।

দেশের সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি
জনকল্যাণমূলক মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার অসহায় মানুষের দুর্ভোগের কথা ভেবে তাদেরকে সামান্য সহায়তার প্রয়াস আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

ভবিষ্যতেও তাদের পাশে থেকে এ ধরনের মানবিক সহা য়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণ
বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …