আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সান্তাহারে বিদুৎ এর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০, হাজার হাজার গ্রাহক।
কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে,ঘাটে, হোটেল, রেস্তোরাঁয়সহ গোটা এলাকায় ।
বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যুৎ বিভাগের ভিতরে গাপটে মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের দোষরেরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে সেটা ক্ষতিয়ে দাখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভুগিরা।
ভুক্তভুগি জানিয়েছেন গত একসপ্তাহ ধরে বগুড়ার সান্তা হার বিদুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে।
এতে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, একঘন্টা পর পর লোডশে ডিং চলছে। দিনে এবং রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সববয়সী মানুষ।
বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। ভুক্তভোগী বলেন কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুৎ এর র্ঘাতি নাকি ঘাপটে মেরে থাকা ফ্যসিষ্ট সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেট ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়েছে।
এবিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বা হী প্রকৌশলী মোঃ উজ্জল আলীর সাথে কথা বললে তিনি জানান বিদ্যুৎ এর ঘাটর্তি রয়েছে।
আমরা চাহিদার তুলনায় অর্ধেক পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা যায়। #

Reporter Name 



















