Breaking News

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার সান্তাহার পৌর সভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫৪১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা।

এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৪১৭ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৫২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৭৪২ টাকা।

বাজেটে রাজস্ব ঘাটতি রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ১৭ টাকা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সান্তাহার পৌর সভার সভাকক্ষে পৌর প্রশাসক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম এ বাজেট ঘোষণা করেন।

এসময় সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, স্থানীয় শহিদ আহসানুল হক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল, কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ কুমার সাহা, বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিক গন ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় পৌর প্রশাসক মাসুমা বেগম পৌরসভার কর্মক র্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

এছারাও পৌর প্রশাসক বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

বাজেট অধিবেশনে শহরের যানজট, সড়কের পাশে অবৈধ দোকান, পৌর শহরের সড়কের পোষ্টের আলোর বাতি ও প্ল্যান ছাড়াই বাড়ি ঘর নির্মাণ নিয়ে আলোচনা হয়। #

 

About admin

Check Also

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ২০২৬ শিক্ষা বর্ষের …