আদমদীঘি বগুড়া) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন আদমদীঘি- দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুক দার।
এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসাব শাড়ি এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ মন্দির পরিচা লনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
তিনি পূজা পরি চালনা কমিটির নেতৃবৃন্দ এবং পূজা দেখতে আসা দর্শনা র্থীদের সাথে পূজার আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলেন।
এসময় তিনি বলেন ধর্ম যার যার দেশ আমাদের সবার। আ মরা সবাই বাংলাদেশি। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য সাবেক সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান ,সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতা রুজ্জা মান মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,সান্তাহার পুলিশ ফাঁড়ির আই সি মোঃ কামরুজ্জামান, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জু য়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আদম দীঘি উপজেলা পৃজা উৎযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কুমার, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা শাকিল আলম, টুটু, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সা ন্তাহার মহিলা দলের সভাপতি মুক্তা,যুবদল নেতা জহিদ, দেবাশীষ, সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলীসহ বিএ নপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Reporter Name 
























